আজ সোমবার, আগস্টের চব্বিশ তারিখ, বাজে এখন তিনটা দশ মিনিট।
আমি আমার ২ ছেলেমেয়েদেরকে নিয়ে গত দুই ঘন্টা যাবৎ কোক স্টুডিও বাংলার বিভিন্ন রকম গান শুনে পার করছি।
আমার বড় সন্তান ইনায়াহ হাসান খুবই দুষ্টু প্রকৃতির মেয়ে, খুবই চঞ্চল, দুরন্ত এবং ছোট ছেলে ইলহান হাসান যার বয়স এখন মাত্র চার মাসের কিছু বেশি, সেও তার দুষ্টুমির ছোটখাটো ঝলক এখনই দেখানো শুরু করেছে।
এরা দুই ভাইবোন প্রতিদিন প্রতিরাতে বেশ দেরি করে ঘুমায়। রাত তিনটা থেকে এদের নতুন ভাবে রাত শুরু হয়, মজার আসর শুরু হয়, গানের আসর শুরু হয়, আড্ডার আসর শুরু হয় এবং এরা অতি উৎসাহে সকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন কিডস অ্যাক্টিভিটি যেমন নাচানাচি, দাপাদাপি, লাফালাফি, কান্নাকাটি, হাসাহাসি সহ বিভিন্ন রকমএল মজার কাজকারবার করে আমাদেরকে ব্যস্ততায় ডুবিয়ে রাখে। 
অন্যভাবে বলতে গেলে তারা দুজন আমাদেরকেও ঘুমাতে দেয় না নিজেরাও ঘুমায় না। এদের দুই ভাই বোনের বিভিন্ন কার্যকলাপে সকাল থেকে কীভাবে দুপুর হচ্ছে, দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে, বিকাল থেকে রাত হচ্ছে এবং রাত্রে থেকে কীভাবে আবার সকাল হয়ে যাচ্ছে তা আমরা ঠাওর করতে পারছি না।
সব মিলিয়ে বাবা হওয়ার আনন্দে আছি এদের দুইজনকে নিয়ে আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যে সময় কেটে যাচ্ছে। সন্তানরা আল্লাহর দেওয়া উপহার স্বরূপ। এই দুইজনকে যেন আল্লাহ যেন আল্লাহ আপনার জন্য বরকতের কারণ করেন এবং উম্মতে মুহাম্মদ ﷺ-এর জন্যও বরকতের কারণ হিসেবে কবুল করেন।
এই তো আজকের জন্য এখানেই ইতি। আবার লেখা হবে আবার কথা হবে চেষ্টা করবো এখন থেকে নিয়মিত লেখতে। আল্লাহ হাফেজ।
Discover more from আমার ঠিকানা...
Subscribe to get the latest posts sent to your email.
Add your first comment to this post